রওজাতুল কুরআন মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের সুনামধন্য বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা (সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদরাসা) এর ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অত্র মাদ্রাসার চেয়ারম্যান ও অভিভাক প্রভাষক মোস্তাফিজুর রহমান, অভিভাবক এসএম খিজির হায়াত, রায়হান, আজিজুল ইসলাম, নূরে আলম, মোস্তাক আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: নুর মাহমুদ, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, মাও: মুক্তারুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফল কার্ড তুলে দেন অতিথিবৃন্দ।
মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, মাদরাসা শিক্ষাবোর্ড এর সিলেবাস ছাড়াও আরবী, ইংরেজী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে অত্র প্রতিষ্ঠান সফলার সাথে ১৫ বছর ধরে পাঠ দান করে আসছে। এছাড়াও ইসলামী সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রযোগীতায় অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারী কর্মসূচীতে অংশগ্রহন করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে।
