আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের কালাইয়ে বর্নাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন সাজে এক আনন্দ র‍্যালি বের হয়। বর্নাঢ্য র‍্যালি জয়পুরহাট-মোকামতলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে পহেলা বৈশাখী উপলক্ষে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এরপর জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কালাই থানার ভারপ্রাপ্ত(ওসি) রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ হারুন রশীদ, পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সহ প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।

পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা, দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩উপলক্ষে পান্তা উৎসবের আয়োজন করা হয়।

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাধঁ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে সকলে আবদ্ধ হওয়া মানেই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙ্গালির ঐতিহ্য। এ উৎসবকে কেন্দ্র করে বাঙালি আনন্দে মেতে উঠেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *