বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়া চেম্বারের নির্বাচন জামায়াত সমর্থিত সেলিম এরশাদ প্যানেলের মনোনয়ন পত্র জমা

বগুড়া অফিস:

আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই) এর নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীদের সংগঠন আইবিডাব্লিউএফ’র নেতারা অংশ নিচ্ছেন।

সাধারন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের সেলিম এরশাদ পরিষদের সভাপতি পদে সেলিম রেজা, সহ-সভাপতি এরশাদুল বারী এরশাদ ও মামুনুর রশিদ, ৯টি পরিচালকের পদে  মাহফুজুল হক, শাহিনুর ইসলাম রনি, সাবেক চেয়ারম্যান মহররম আলী, আব্দুল বাছেত, সোহেল আহম্মেদ লিটন, রফিকুল ইসলাম, জর্জিস হোসেন, কায়েস মিয়া ও মিশু সোমবার মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন জমা দানের পর সাধারন ব্যবসায়ী ঐক্য পরিষদ সেলিম রেজা সাংবাদিকদের বলেন, আগামী ৫ জুলাই নির্বাচনে ভোটারটা সৎ যোগ্য প্রার্থীদের ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। এবারের চেম্বার নির্বাচনে ভোটাররা আমাদের অবশ্যই বিজয়ী করবে। আমরা নির্বাচিত হলে একটি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা বোর্ড এর সদস্য ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ  নেয়া হবে।  এখন পর্যন্ত শান্তি পূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *