বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ায় সনাক-টিআইবি’র মানববন্ধন

বগুড়া অফিস:

“এখনই জলবায়ু পদক্ষেপের সময় (Now for Climate)”—এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অভিযোজনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গুরুত্ব তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়ার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার (৭ জুন) সকাল ১০:৪৫ মিনিটে  বগুড়া শহরের সাতমাথা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে সনাক-টিআইবি’র পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সনাক সদস্য অধ্যাপক সায়মা কানিজ, সনাক সদস্য নিভা রাণী সরকার, ইয়েস উপকমিটির আহ্বায়ক মো. মেরাজুল হাসান মণ্ডল, পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক শেখ মো. আবুল হাসনাত এবং ইয়েস দলনেতা মো. খায়রুল ইসলাম সাকিব প্রমুখ।

বক্তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবিষয়ক আইনের কার্যকর প্রয়োগ, বন ও জলাভূমি রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে সঞ্চালনা করেন ইয়েস সদস্য হানজালা সরকার। এতে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং টিআইবি কর্মকর্তাসহ প্রায় ৫৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *