আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

অনলাইন ডেস্ক:

“মাদককে না বলুন” (Say No to Drugs) এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে শহরের রামদেও বাজলা স্কুল থেকে একটি র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, সরকারি কৌসুলি এ্যাড. সালামত আলী, পাবলিক প্রসিকিউটর এ্যাড. শাহানুর রহমান শাহীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, নাজমুল ইসলাম, ২০ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুধীজন এবং বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *