আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে ৩ দিনব্যাপী ‘নজরুল উৎসব’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

অনলাইন ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ – ২৫ মে ২০২৭)’ উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে ৩ দিনব্যাপী এক বর্ণাঢ্য ‘নজরুল উৎসব’- উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজজাদ হোসেন, এস এম মাহবুবুল হক, জেলা কালচারাল অফিসার মীনা আরা পারভীন প্রমুখ।

জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে নজরুলের জীবন ও কর্মকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

মঞ্চে রাখা তবলা, হারমোনিয়ামসহ অন্যান্য বাদ্যযন্ত্র থেকে স্পষ্টতই বোঝা যায়, এই উৎসবে নজরুলের অনবদ্য সৃষ্টি—গান, কবিতা ও নৃত্যকলা—পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। জাতীয় কবির জন্মবার্ষিকী এবং নজরুল বর্ষকে ঘিরে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির এই যৌথ উদ্যোগ জয়পুরহাটের সংস্কৃতি অঙ্গনে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *