জামায়াত নেতা ও বগুড়া বারের আইনজীবি অধ্যক্ষ আব্দুস সালামের ইন্তেকাল
বগুড়া অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর রুকন, আদর্শ স্কুল এন্ড কলেজ বগুড়ার সাবেক অধ্যক্ষ ও এডভোকেটস বার সমিতির নির্বাহী কমিটির সাবেক সদস্য, ল ইয়ার্স কাউন্সিলের সহ সভাপতি আব্দুস সালাম (৭৬) বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা সরকারি আযিযুল হক কলেজ পুরাতন ভবন মাঠে অনুষ্ঠিত হয়। শেষে তাকে ফুলবাড়ী গোরস্থানে দাফন করা হয়। জানাযায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, তৌহিদুল হক বিটু, আদর্শ স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, এডভোকেট শফিকুল ইসলাম টুকু, এডভোকেট নাজমুল হুদা পপন প্রমুখ। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ আদর্শ শিক্ষাক ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি মোঃ হেদাইতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আকন্দ, ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, এডভোকেট সেক্রেটারী সাইফুল ইসলাম।
