জয়পুরহাট জেলাজয়পুরহাট সদরবৃহত্তর বগুড়ারাজনীতিসংগঠন

জয়পুরহাটে যুবদলের উদ্যোগে শোক র‌্যালী ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়নগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে শোক র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহ্নেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ গোলজার হোসেন ও মোঃ মাসুদ রানা প্রধান, শহর বিএনপি’র আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল আদনান, যুগ্ম আহ্বায়ক, সরোয়ার রওশন সুমন, গোলাম রাব্বানী রাব্বী, সাগর, সোহাগ, বাবু, রেজা, রুহুল আমিন প্রমুখ। সমাবেশে বক্তারা নারায়নগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের হত্যারকারী পুলিশের বিচার বিভাগীয় তদন্ত এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *