আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে বিজিবি কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ওষুধ ব্যবসায়ীকে বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে আটাপাড়া রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাজারের ব্যবসায়ী ও ভুক্তভোগির পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলাম সহ ইউসুফের বাবা-মা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশীদ ঔষধ কিনতে আসেন স্থানীয় আব্দুল হাকিমের দোকানে। ওই বিজিবি সদস্য ঔষধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বির বিক্রি করতে অস্বীকৃতি জানায়। সেসময় বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়। পরদিন রাত সাড়ে ১০’টায় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বিজিবি তাদের পথরোধ করে। এরপর বিজিবি নিজের পকেট থেকে নেশার ইনজেকশন বের করে উল্টো তাদের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেন। পরে বাবা ছেলেকে ক্যাম্পে নিয়ে গিয়ে বাবাকে ছেড়ে দিলেও ছেলেকে গাড়িতে করে জয়পুরহাট নিয়ে যায়। পরদিন মাদক মামলায় ছেলেকে জেল হাজতে পাঠায়।

আব্দুল হাকিম বলেন, আমার ছেলে অনেক সহজ সরল ছেলে। আমার নিরাপরাধ ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি।

এ বিষয়ে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে নাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *