আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ” উদ্বোধন

অনলাইন ডেস্ক:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবামূলক সপ্তাহের সূচনা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়  চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​র‍্যালি শেষে সদর উপজেলা মিলনায়তনে   এক আলোচনা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  বিপুল কুমারের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ঘরে বসে দ্রুত ভূমি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের জন্য নাগরিকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জমির মালিকানা যেমন সুরক্ষিত হবে, তেমনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। ১৯ মে থেকে শুরু হওয়া এই ভূমি সেবা সপ্তাহ আগামী ২১ মে পর্যন্ত চলবে। এই সময়ে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *