আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে হটলাইন চালু

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলা ভূমি অফিসে সেবা নিতে গিয়ে কেউ যদি হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হন, তাহলে এখন সরাসরি অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি করেছে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) শামীম আরা।

তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগের প্রমাণ হিসেবে ছবি, ভিডিও বা স্ক্যান কপি নির্ধারিত নম্বরে পাঠাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। এ লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। ভূমি সেবায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ +৮৮০ ১৭০৬-৮৮৮৭৮৭ নম্বরে পাঠানো যাবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয় থেকেও পৃথক অভিযোগ নম্বর চালু রয়েছে। এ নম্বরে +৮৮০ ১৭৭৫-৩৪৩১১১ অভিযোগ পাঠানো যাবে। প্রশাসনের মতে, এ উদ্যোগের ফলে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে। স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা গেলে ভূমি অফিসে দীর্ঘদিনের অনিয়ম অনেকটাই কমে আসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *