আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে বিজিবি’র উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক:

“মাদকমুক্ত সীমান্ত এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে জয়পুরহাটের সীমান্ত এলাকা কড়িয়া বিওপিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপি রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক  শফিকুল ইসলাম এবং জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনসহ প্রমূখ।

অনুষ্ঠানে কড়িয়া ও ভূটিয়াপাড়া বিওপির অধীন পরিচালিত “সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার” থেকে সফলভাবে কোর্স সম্পন্ন করা সীমান্ত এলাকার ১০৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক এই প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করছে, যা প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *