জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
অনলাইন ডেস্ক:
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে জয়পুরহাট জেলারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর আয়েশা ছিদ্দিকা, কছিমন নেছা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন, জেলা নার্স অ্যাসোসিয়েশন সভাপতি শাহানারা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
