৫দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরন
অনলাইন ডেস্ক:
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহয়োগিতায় বৃহস্পতিবার ৫দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট চেম্বারের সহ-সভাপতি এসএম শামস মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। চেম্বার পরিচালক ও জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক সরকার মোহাইমিনুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক সাবেকুন নাহার আয়েশা।
এসময় প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য দেন ঝর্ণা আক্তার, আজমেরী আফরিন লীজা, মরিয়ম বেগম, সুমাইয়া প্রমুখ। সভায় প্রশিক্ষনার্থীদের সদন পত্র ও সেরা তিন জনকে প্রশিক্ষনার্থীকে জয়পুরহাট চেম্বারের পক্ষ থেকে আর্কষনীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ব্লক বাটিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মস্থান তৈরি করতে সকলকে যতœবান হতে হবে। প্রতিযোগীতার মার্কেটে ব্লক বাটিক আর্কষনীয় করে তৈরি করতে হবে এবং প্রশিক্ষনার্থীদের গ্রুপ ভিত্তিক সংগঠিত হয়ে এ শিল্পকে প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তা তৈরি করার আহবান জানান।
