নকল কয়েল কারখানায় র্যাবের অভিযান
ডেস্ক রিপোর্ট:
সাভার উপজেলা, কোন্ডা দাসপাড়ায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বিএসটিআই এর অনুমোদন বিহীন অবৈধ কইয়েল কারখানা।
এখানে মূলত বাজারে জনপ্রিয় বাওমা, ড্রাগন সহ বিভিন্ন কোম্পানির কয়েল নকল করে বাজারজাত করে। যাতে মাত্রাতিরিক্ত বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করা হত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নবীনগর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়োডন লিডার মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ মানহীন ভেজাল কয়েল জব্দ করে ধ্বংস করা হয় এবং জরিমানা সহ মামলা দায়ের করা হয়।
