আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বৈশাখী টেলিভিশনের ২১ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে জয়পুরহাট প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মিলনায়তনে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষারের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। সভায় আরো বক্তব্য রাখেন, এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক ইন্জিনিয়ার গোলাম কবির, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি আব্দুল আলিম মণ্ডল,  মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক শামিম কাদির,  মোমেন মুনি,  নির্বাহী সদস্য আতাউর রহমান, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সাধারন সম্পাদক আনিছুর রহমান বিটন, এছাড়াও বক্তব্য রাখেন ইসমাইল হোসেন (যায়যায়দিন), কবি রবিউল ইসলাম সোহেল, বিশিষ্ট আবৃত্তিকার আবুল বাসার প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *