যমুনার তীরে তামীম গ্রুপের ‘কেয়ার ফিড’ কর্মকর্তাদের ‘দিনব্যাপি আনন্দ আড্ডা’ কর্মসূচি পালন

গত ৬ আগষ্ট দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান তামীম গ্রুপের “তামীম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি:” উৎপাদিত ‘কেয়ার ফিড’ কর্মকর্তাদের নিয়ে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী যমুনার তীরে তামীম গ্রুপের ‘কেয়ার ফিড’ কর্মকর্তাদের দিনব্যাপি আনন্দ আড্ডা কর্মসূচি পালন করা হয়। কর্মকর্তাদের মাঝে বহুমাত্রিক মানসিক প্রশান্তি আনতে এমন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর ডাইরেক্টর মো: আরিফুর রহমান আরিফ। সারাদিন আনন্দ আড্ডায় কোম্পানীর ইস্ট এন্ড ওয়েস্ট জোনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


জানা যায়- প্রোগ্রামটা মূলত অফিসারদের টানা কাজের এক ঘেয়েমি কাটাতে করা হয়। যাতে এক দিনের জন্য হলেও কাজ ভুলে শুধুই মজা করতে পারে। সবার মাঝে মানসিক প্রশান্তি নিয়ে নতুন করে কাজের স্পীড বাড়ে। সে লক্ষ্যে কোম্পানীর পক্ষ থেকে দিন ব্যাপী আনন্দ আড্ডার আয়োজন করা হয় । জায়গা বেছে নেয়া হয় বগুড়ার ধুনটের ভান্ডার বাড়ী নামক জায়গা । যমুনা নদীর তীর।

নদী ভ্রমণ, চর পরিদর্শন , চরাঞ্চলের মানুষদের জিবন নির্বাহ কেমন সব দেখি। পরে ভান্ডার বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ইষ্ট জোন বনাম ওয়েষ্ট জোন দল। খেলায় ওয়েস্ট জোন ২-০ গোলে জয়লাভ করে। ওয়েস্ট জোনের নেতৃত্বে ছিলেন এজিএম ডা. রওশন আলম এবং ইষ্ট জোনের নেতৃত্বে ছিলেন এজিএম সামসুল আলম সেলিম। খেলায় দুই অর্ধে দুটি গোল করেন সাজেদুল করিম এবং তানভির মাহমুদ। পরে মাঝ যমুনায় জেগে উঠা ডুবো চরে ঘন্টা ব্যপি গোসল করা হয়। যা ছিল খুবই আনন্দের। পরে বগুড়ার বিখ্যাত খাবার আলু গোস্তের সাথে চিকন চালের সাদা ভাত দিয়েও দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এরপর শুরু হয় দিনের দ্বিতীয় ইভেন্ট। ভেন্যু নির্ধারণ করা ছিল ভান্ডার বাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠ। প্রথমে গ্রামীণ চিরপরিচিত হাটে ‘হাড়ী ভাংগা’ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাহবুব প্রথম , আরেফিন দ্বিতীয় , … তৃতীয় এবং এজিএম ডা. রওশন আলম চতুর্থ স্থান অর্জন করেন। এর পর শুরু হয় ‘চাচা আপন প্রাণ বাঁচা’ খেলা।

মূলত এ খেলায় নিজের ফোলানো বেলুন রক্ষা করে অন্যেরটা ফুটো করে দিতে হয়। এ খেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী পুরস্কারের জন্য মনোনিত হন । এরপর শুরু হয় এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিটিভদের মাঝে মেমোরী টেষ্ট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায়ও প্রথম, দিত্বীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী নির্বাচিত হন।

পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরন করেন তামীম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর ডাইরেক্টর মো: আরিফুর রহমান আরিফ। সর্বশেষ অনুষ্ঠিত হয় আকর্ষনীয় রেফেল ড্র। সেখানে অংশগ্রহনকারী সকলের জন্য নিশ্চিত পুরষ্কার থাকায় খেলাটি বেশ জমে ওঠে। সমাপনী বক্তব্যের মাধ্যমে কোম্পানী ডাইরেক্টর দিনব্যাপি আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।

বগুড়া অফিস:
