আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল)  সকালে সার্কিট হাউজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন , জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার  আশিক উর রহমান, ভারপ্রাপ্ত  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাফিউজ্জামান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন, অচিন্ত্য কুমার মোহন্ত, নাজিমুদ্দিন সোহেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম মাসুদ, ওয়াহেদ গনী, মাসুদ জজ্জামান প্রমূখ।

জয়পুরহাট সদর উপজেলার  উদ্বোধনী খেলায়  বালিকা দলের ম্যাচে  রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়েছে  মাষ্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক দলের ম্যাচে পেঁচুলিয়ালিয়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়েছে জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়োজকরা জানায়, শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে সদর উপজেলার ২০ টি দল অংশগ্রহণ করবে। ফাইনাল খেলা আগামী ২৭ এপ্রিল   অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *