আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে ভূমি অধিগ্রহনে ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মানে ভূমি অধিগ্রহনে ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ লা জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন, জমির মালিক মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী ও ফছির উদ্দীন।

ভুক্তভোগিরা বলেন, পাচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে কৃষকদের জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু অধিগ্রহণ করা জমির জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম নির্ধারণ করা হয়েছে। যা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই  প্রকৃত বাজারমূল্য অনুযায়ী জমির ন্যায্যমূল্যের দাবি জানান তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *